সর্বশেষ নোটিশ এবং ঘোষণার সাথে আপডেট থাকুন
মোট নোটিশ
মে, 2026
এতদ্বারা অত্র মাদরাসার সকল ছাত্র/ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৩/০৫/২৬ইং রোজ: শনিবার থেকে আগামী ০৬/০৬/২৬ইং রোজ: শনিবার পর্যন্ত মাদরাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
অতএব ছুটি শেষে ০৬/০৬/২৬ইং রোজ: শনিবার আছরের পূর্বেই হিফজ/নাজেরা সহ সকল আবাসিক ছাত্র/ছাত্রীদের মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। এবং ০৭/০৬/২৬ইং রোজ: রবিবার সকাল ৮.০০ টার মধ্যেই সকল অনাবাসিক ছাত্র/ছাত্রীদেরকে মাদরাসায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।
উল্লেখ্য যে, উক্ত সময়ের পর কোনো ছাত্র/ছাত্রী অনুপস্থিত থাকিলে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনুপস্থিতির প্রতিদিনের জন্য নিয়মভঙ্গ ফি স্বরূপ ১০০ (একশত) টাকা হারে দিতে বাধ্য থাকিবে।
বিঃ দ্রঃ- সম্মানিত অভিভাবক, আপনার সন্তানের মাদরাসার এপ্রিল এবং মে মাসের বেতন সহ সকল বকেয়া (যদি থাকে) আগামী ২২/০৫/২৬ইং তারিখের মধ্যেই পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ হইলো।
এতদ্বারা অত্র মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের লক্ষ্যে আগামী ১২/০৫/২৬ ইং, রোজ: মঙ্গলবার মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
উক্ত শিক্ষা সফরে অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থীর ফি ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা নির্ধারণ করা হয়েছে।
অতএব, সকল অভিভাবকদের আগামী ১০/০৫/২৬ ইং, রোজ: রবিবারের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে আপনার সন্তানের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এতদ্বারা অত্র মাদরাসার সকল ছাত্র/ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,অত্র মাদরাসায় আগামীকাল কুরআন মাজীদ ও হিফজ সবক প্রদান উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে ইনশাআল্লাহ..
অতএব, সকল সম্মানিত অভিভাবকদের আগামীকাল ০১/০৫/২৬ইং তারিখ, রোজ: শুক্রবার, বেলা ৩.০০ ঘটিকায় মাদরাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যান্ত মূল্যবান এবং শিক্ষার্থীদের উৎসাহ ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এতদ্বারা অত্র মাদরাসার সকল ছাত্র/ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ষিক পরীক্ষা উপলক্ষে ৮/০২/২৬ইং রোজ রবিবার থেকে আগামী ১৬/০২/২৬ইং রোজ সোমবার পর্যন্ত মাদরাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
অতএব ছুটি শেষে ১৬/০২/২৬ইং রোজ সোমবার মাগরিবের পূর্বেই হিফজ/নাজেরা সহ সকল আবাসিক ছাত্র/ছাত্রীদের মাদ্রসায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো। এবং ১৭/০২/২৬ইং রোজ মঙ্গলবার সকাল ৮.০০ টার মধ্যেই সকল অনাবাসিক ছাত্র/ছাত্রীদেরকে মাদরাসায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।
উক্ত সময়ের পর কোনো ছাত্র/ছাত্রী অনুপস্থিত থাকিলে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনুপস্থিতির প্রতিদিনের জন্য নিয়মভঙ্গ ফি স্বরূপ ১০০ (একশত) টাকা হারে দিতে বাধ্য থাকিবে।
বিষয়টি অত্যান্ত গুরুত্বপূর্ণ বিধায় সকল সম্মানিত অভিভাবকগণকে নিজ নিজ সন্তানের উপস্থিতি নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মাদ্রাসার আসন্ন বার্ষিক শিক্ষা সফর-২০২৬ উপলক্ষে গেঞ্জির অর্ডার চূড়ান্ত করা হয়েছে। অতএব শিক্ষা সফরে যেতে আগ্রহী শিক্ষকগণ আগামীকাল (২৭/১/২৬ইং রোজঃ মঙ্গলবার) এর মধ্যেই গেঞ্জির জন্য নির্ধারিত ফি ১৫০ টাকা প্রদানপূর্বক অর্ডার কনফার্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এতদ্বারা অত্র মাদরাসার সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ০২/০২/২৬ইং তারিখ রোজ সোমবার থেকে ০৮/০২/২৬ইং রোজ রবিবার পর্যন্ত অত্র মাদরাসার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশা...আল্লাহ।
অতএব সকল ছাত্র/ছাত্রীদের কে পরীক্ষার প্রস্তুতি গ্রহন এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।
*পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫/০১/২৬ইং রোজ বৃহস্পতিবার এবং ঐদিন থেকেই প্রবেশ পত্র বিতরন করা হতে পারে ইনশা...আল্লাহ।
*উপযুক্ত কারন ব্যতীত কোন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন না করিলে সে ছাত্র/ছাত্রীর ভর্তি বাতিল বলে গন্য হবে।
*ডিসেম্বর-২৫ ও জানুয়ারী-২৬ মাসের বেতন সহ সকল বকেয়া (যদি থাকে) আগামী ১৫/০১/২৬ইং রোজ বৃহস্পতিবারের মধ্যেই পরিষোধ করতে হবে।
*০৯/০২/২৬ইং রোজ সোমবার মাদরাসার বার্ষিক শিক্ষা সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে, অতএব শিক্ষা সফরে যেতে আগ্রহীগণ ১৫/০১/২৬ইং রোজ বৃহস্পতিবারের মধ্যেই নির্ধারিত ফি ১৫০০ (পনের শত টাকা) জমা দেওয়ার জন্য বলা হল।
জনাব/জনাবা,
আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ...
আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে ভাল আছেন। সম্মানিত অভিভাবক, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের পুনঃনির্ধারিত তারিখ আগামী ২৮শে নভেম্বর ২৫ইং, রোজঃ শুক্রবার, বাদ আসর হইতে দারুল কুরআন হিফজ মাদরাসার ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন এবং আসন্ন বার্ষিক মাহফিল উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
অতএব, উক্ত মতবিনিময় সভায় যথা সময়ে উপস্থিত হয়ে এ আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করা হইল।
অনুষ্ঠান সূচীঃ-
*বাদ আছর হতে মাগরিব পর্যন্ত- ছাত্র/ছাত্রীদের কোরআন তিলাওয়াত, হামদ ও নাতে রাসূল (সাঃ)।
*বাদ মাগরিব হতে রাত ৮টা পর্যন্ত- অভিভাবকদের মতবিনিময়।
*রাত ৮টা হতে আপ্যায়ন।
বিঃ দ্রঃ প্রত্যেক অভিভাবককে মাগরিবের নামাজের পর থেকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
অনিবার্য কারণবশত আজকের অভিভাবক সম্মেলনটি স্থগিত করা হলো।
অতএব সম্মেলনের উদ্দেশ্যে আজকে না আসার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে, এবং পরবর্তী তারিখ নির্ধারিত সময়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ..
জনাব/জনাবা,
আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ...
আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে ভাল আছেন। সম্মানিত অভিভাবক, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১শে নভেম্বর ২৫ইং, রোজঃ শুক্রবার, বাদ আসর হইতে দারুল কুরআন হিফজ মাদরাসার ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন এবং আসন্ন বার্ষিক মাহফিল উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
অতএব, উক্ত মতবিনিময় সভায় যথা সময়ে উপস্থিত হয়ে এ আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করা হইল।
অনুষ্ঠান সূচীঃ-
*বাদ আছর হতে মাগরিব পর্যন্ত- ছাত্র/ছাত্রীদের কোরআন তিলাওয়াত, হামদ ও নাতে রাসূল (সাঃ)।
*বাদ মাগরিব হতে রাত ৮টা পর্যন্ত- অভিভাবকদের মতবিনিময়।
*রাত ৮টা হতে আপ্যায়ন।
বিঃ দ্রঃ প্রত্যেক অভিভাবককে মাগরিবের নামাজের পর থেকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
এতদ্বারা অত্র মাদরাসার সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নে বর্ণিত সময় অনুযায়ী হাজিরা প্রদান বাধ্যতামূলক, অর্থাৎ প্রবেশের নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করতে হবে এবং ছুটির নির্ধারিত সময়ের পরে পাঞ্চ করে বের হতে হবে। অন্যথায় সফটওয়্যারে অনুপস্থিত বা আরলি এক্সিট দেখাবে। অতএব সকল ছাত্র/ছাত্রীদের যথা সময়ে প্রবেশ এবং বাহির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।