নোটিশ বিস্তারিত

পবিত্র ঈদুল আযহার ছুটির নোটিশ-২৬

20 মে, 2026
সংযুক্তি আছে

এতদ্বারা অত্র মাদরাসার সকল ছাত্র/ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৩/০৫/২৬ইং রোজ: শনিবার থেকে আগামী ০৬/০৬/২৬ইং রোজ: শনিবার পর্যন্ত মাদরাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

অতএব ছুটি শেষে ০৬/০৬/২৬ইং রোজ: শনিবার আছরের পূর্বেই হিফজ/নাজেরা সহ সকল আবাসিক ছাত্র/ছাত্রীদের মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। এবং ০৭/০৬/২৬ইং রোজ: রবিবার সকাল ৮.০০ টার মধ্যেই সকল অনাবাসিক ছাত্র/ছাত্রীদেরকে মাদরাসায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।

উল্লেখ্য যে, উক্ত সময়ের পর কোনো ছাত্র/ছাত্রী অনুপস্থিত থাকিলে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনুপস্থিতির প্রতিদিনের জন্য নিয়মভঙ্গ ফি স্বরূপ ১০০ (একশত) টাকা হারে দিতে বাধ্য থাকিবে।

বিঃ দ্রঃ- সম্মানিত অভিভাবক, আপনার সন্তানের মাদরাসার এপ্রিল এবং মে মাসের বেতন সহ সকল বকেয়া (যদি থাকে) আগামী ২২/০৫/২৬ইং তারিখের মধ্যেই পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ হইলো।

সংযুক্তি

সংযুক্তি