এতদ্বারা অত্র মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের লক্ষ্যে আগামী ১২/০৫/২৬ ইং, রোজ: মঙ্গলবার মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
উক্ত শিক্ষা সফরে অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থীর ফি ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা নির্ধারণ করা হয়েছে।
অতএব, সকল অভিভাবকদের আগামী ১০/০৫/২৬ ইং, রোজ: রবিবারের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে আপনার সন্তানের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।