নোটিশ বিস্তারিত
বার্ষিক পরীক্ষার্থীর নোটিশ-২৬
8 ফেব্রুয়ারি, 2026
এতদ্বারা অত্র মাদরাসার সকল ছাত্র/ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ষিক পরীক্ষা উপলক্ষে ৮/০২/২৬ইং রোজ রবিবার থেকে আগামী ১৬/০২/২৬ইং রোজ সোমবার পর্যন্ত মাদরাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
অতএব ছুটি শেষে ১৬/০২/২৬ইং রোজ সোমবার মাগরিবের পূর্বেই হিফজ/নাজেরা সহ সকল আবাসিক ছাত্র/ছাত্রীদের মাদ্রসায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো। এবং ১৭/০২/২৬ইং রোজ মঙ্গলবার সকাল ৮.০০ টার মধ্যেই সকল অনাবাসিক ছাত্র/ছাত্রীদেরকে মাদরাসায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।
উক্ত সময়ের পর কোনো ছাত্র/ছাত্রী অনুপস্থিত থাকিলে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনুপস্থিতির প্রতিদিনের জন্য নিয়মভঙ্গ ফি স্বরূপ ১০০ (একশত) টাকা হারে দিতে বাধ্য থাকিবে।
বিষয়টি অত্যান্ত গুরুত্বপূর্ণ বিধায় সকল সম্মানিত অভিভাবকগণকে নিজ নিজ সন্তানের উপস্থিতি নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।